কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০২:১০ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘বিষপান করা’ সেই চার জুলাই যোদ্ধাকে বিএনপির আর্থিক সহায়তা

‘বিষপান করা’ এক জুলাই যোদ্ধার খোঁজ খবর নিচ্ছেন বিএনপির প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
‘বিষপান করা’ এক জুলাই যোদ্ধার খোঁজ খবর নিচ্ছেন বিএনপির প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চিকিৎসাধীন চারজনের সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং আহ্বায়ক আতিকুর রহমান রুমন ওই চারজনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন ও তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এ ছাড়া প্রতিনিধি দলটি ‘বিষ পান’ করা চার যুবকের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমান তাদের পাশে আছেন সেই বার্তাও পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব।

আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাবের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এম আর হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদলের সাবেক সহসভাপতি ফয়সাল কবির রাজিব, রেদোয়ান রিশাদ, সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ডা. জহুরুল, ডা. রিয়াদ, ছাত্রদল নেতা মহান, মিসবাহ, নাফিস, নাইম, হামিম প্রমুখ।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে চোখ হারানো চারজন হলেন— শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X