কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৮:৪৭ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ডা. জুবাইদা রহমানের দিকনির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ডা. জুবাইদা রহমানের দিকনির্দেশনায় ফ্রি মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডা. জুবাইদা রহমানের দিকনির্দেশনায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বগুড়া জিয়াউর রহমান শিশু হাসপাতালে এ ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উপলক্ষে লিখিত বক্তব্য প্রদান করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, হৃদরোগ সচেতনতা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। হৃদরোগ প্রতিরোধক ব্যবস্থাগুলো হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম। হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই প্রতিরোধক ব্যবস্থাগুলো প্রযোজ্য, যাতে আগামীতে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। আজকের এই বিশেষ দিনে হৃদরোগীদের চিকিৎসাসেবা ও প্রতিরোধমূলক পরামর্শ প্রদান অনুষ্ঠান আয়োজনে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান এবং হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা প্রদান করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, ভারপ্রাপ্ত সেক্রেটারি সাবেক এমপি মোশারফ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গালীব ইমতিয়াজ নাহিদ, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা, বিএমএ’র আহ্বায়ক ডা. আজফারুল হাবিব রোজ, সদস্যসচিব ডা. ওয়াহেদ ও অন্য নেতারা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, বগুড়া ড্যাবের সাবেক সভাপতি ডা. শাহ মো. শাহজাহান আলী ও অন্য নেতারা।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন- ডা. জিয়াউর রহমান জিয়া, ডা. আনিসুর রহমান, ডা. মুহম্মদ জহুরুল হক, ডা. জহিরুল ইসলাম, ডা. ইউনুস আলী, ডা. মিজানুল হাসেম শাহীন, ডা. মাহবুবুল ইসলাম জনি, ডা. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. রন্জন রাজিব, ডা. মো. মেহরাব হোসেন, ডা. রাজেদ আল হাসান, ডা. মুরাদ এবং শজিমেক শাখা ছাত্রদলের সাবেক ও প্রাক্তন নেতা-কর্মীরা।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X