কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা তারেক রহমানের

লন্ডনে দোয়া মাহফিলে তারেক রহমান। ছবি : কালবেলা
লন্ডনে দোয়া মাহফিলে তারেক রহমান। ছবি : কালবেলা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবনদানকারী সকলের জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা যাতে সকল শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি সে জন্য সবাই দোয়া করবেন।

শুক্রবার (৩০ মে) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে জিয়াউর রহামেনর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, সন্তান হিসেবে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাই। তবে শুধু জিয়াউর রহমানই নয়, দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের জন্য দোয়া চাই।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক একইভাবে পরে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছিল। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বিএনপি ও এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী এমনকি সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ হয়েছেন। হাজারো মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। পঙ্গুত্ববরণ করেছেন অনেকেই।

তারেক রহমান বলেন, বিশেষ করে আমরা যদি জুলাই-আগস্টের আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখব সেই পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য যে হারে মানুষকে হত্যা করেছে। বহু মানুষের দৃষ্টি কেড়ে নিয়েছে। জাতিসঙ্গের হিসাবে ৬৬ জন শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এসব মানুষের জন্য দোয়া করব।

তারেক রহমান অনুরোধ করে বলেন, আমরা আগামী দিনে যাতে যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে আমরা দেশকে গতে তুলতে পারি সে জন্য দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে সবার প্রতি আমার এই প্রার্থনা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১০

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১১

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১২

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৩

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৫

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১৬

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৭

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৮

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৯

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

২০
X