কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৮:৫১ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বক্তব্য সরানোর নির্দেশ প্রত্যাহার দাবি ড্যাবের

ফাইল ছবি।
ফাইল ছবি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে হাইকোর্টের দেওয়া আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে এক যৌথ বিবৃতিতে বিএনপিপন্থি এই চিকিৎসক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এই দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, হাইকোর্টের একটি বেঞ্চের দেওয়া এই আদেশে আমরা গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি, এ ধরনের আদেশ সরকারের স্বার্থ হাসিলের সহায়ক, উদ্দেশ্যপ্রণোদিত ও বাকস্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

ড্যাব নেতৃদ্বয় বলেন, আওয়ামী সরকারের দুঃশাসন থেকে মুক্তি লাভের আশায় দেশের মানুষ যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে, ঠিক তখনই গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের মুক্তির শান্তিপূর্ণ আন্দোলনকে বাধাগ্রস্ত করার অশুভ অভিপ্রায়ে এই ধরনের আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের মাধ্যমে মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে এবং বিচার বিভাগের প্রতি মানুষের আস্থার ঘাটতি তৈরি হয়েছে। এ ছাড়া এই ধরনের আদেশ বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধানের পরিপন্থি বলেও মনে করেন ড্যাব নেতৃদ্বয়। তারা অনতিবিলম্বে এই আদেশ প্রত্যাহারের জোর দাবি জানান।

ড্যাব নেতৃদ্বয় বলেন, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ ও স্বার্থ বিবেচনা করে জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে সরানোর সব অপকৌশল এবং অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সরকার ও আওয়ামী লীগের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নিজেদের অশুভ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য পবিত্র বিচারাঙ্গনকে আর কলুষিত না করার জন্যও অনুরোধ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X