কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী আয় সচল রাখতে দূতাবাসগুলোর সেবা নিশ্চিত করতে হবে : এবি পার্টি 

উপদেষ্টা আসিফ নজরুলের কাছে স্মারকলিপি দিয়েছে এবি পার্টির নেতারা। ছবি : কালবেলা
উপদেষ্টা আসিফ নজরুলের কাছে স্মারকলিপি দিয়েছে এবি পার্টির নেতারা। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ (এবি) পার্টি জানিয়েছে, প্রবাসী আয় সচল রাখতে বিশ্বের সব দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার (০৩ জুন) প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে স্মারকলিপি দেওয়ার সময় একথা জানান এবি পার্টির নেতারা।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, সহকারী শ্যাডো সম্পাদক ড. জাভেদ ইকবাল ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।

বৈঠক শেষে সাংবাদিকদের আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা প্রবাসীকল্যাণ উপদেষ্টাকে জানিয়েছি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিট্যান্স। এটা অব্যাহত রাখতে তাদের সেবা নিশ্চিত করতে হবে।

এসময় তিনি এবি পার্টির মূল উদ্বেগ এবং নিম্ন লিখিত প্রস্তাবগুলো তুলে ধরেন। প্রস্তাবনার মধ্যে রয়েছে- ১. পাসপোর্ট নবায়ন এবং হোম ডেলিভারি প্রদান, ২. পেমেন্ট সিস্টেমের সংস্কার করা। ৩. সুবিন্যস্ত অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নিশ্চিত করা। ৪. কারাবন্দি বাংলাদেশিদের প্রত্যাবাসন করা। ৫. একটি ওয়ান-স্টপ আইনি পরিষেবা এবং কল সেন্টার প্রতিষ্ঠা। ৬. শ্রম বিরোধ ও মজুরিসংক্রান্ত সমস্যা নিরসন করা। ৭. কল্যাণ তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা। ৮. বৈদেশিক কর্মসংস্থান এজেন্সিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা। ৯. মৃতদেহ প্রত্যাবাসন বিলম্ব না করা। ১০. কর্মী শোষণ এবং জোরপূর্বক শ্রম বন্ধ করা। ১১. কূটনৈতিক পরিষেবা সম্প্রসারণ করা। ১২. ফ‍্যাসিবাদ ও দালালমুক্ত হাইকমিশন নিশ্চিত করা। ১৩.আন্তঃমন্ত্রণালয় সমন্বয় রাখা।

স্মারকলিপিতে বলা হয়- যাদের শ্রম ও ঘামের বিনিময়ে দেশের অর্থনীতি টিকে রয়েছে সেই সব বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা, অধিকার নিশ্চিত করা ও তাদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান দূতাবাসকে অবশ্যই নিশ্চিত করতে হবে। অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবি পার্টি মনে করে সেবা ও জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করাই একটি রাজনৈতিক দলের মৌলিক কাজ। সেজন্য মালয়েশিয়াসহ শতাধিক দেশে অবস্থানরত সব প্রবাসীদের পক্ষ থেকে আমাদের চিহ্নিত মৌলিক, গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ সমাধানের জন্য লিখিত সুপারিশ সমুহ অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X