কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে : আমান উল্লাহ আমান

বক্তব্য দিচ্ছেন আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা
বক্তব্য দিচ্ছেন আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ভোট নেই—এমন কিছু রাজনৈতিক দল এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছে। কিন্তু তারা যা-ই করুক, জনগণের হৃদয় থেকে বিএনপিকে মুছে ফেলতে পারবে না। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে বিএনপিই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

রোববার (৮ জুন) বিকেলে কেরানীগঞ্জের হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফুটবল টুর্নামেন্টে বক্তৃতায় আমান উল্লাহ আমান বলেন, এই মাঠ বিএনপি ভরাট করেছিল। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছিলেন। আজকের খেলা দেখে বলা যায়, এই মাঠটি এখন ঢাকা স্টেডিয়ামকেও ছাড়িয়ে গেছে। বিএনপি ক্ষমতায় এলে এই মাঠকে আধুনিক মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হবে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় কেরানীগঞ্জের বামনশুর ক্রীড়া চক্র ও মানিকগঞ্জের চারিগ্রাম ফুটবল একাদশ। টানটান উত্তেজনার ম্যাচে চারিগ্রাম একাদশ ১-০ গোলে জয়লাভ করে। খেলায় অংশগ্রহণকারী দুই দলেই বিদেশি খেলোয়াড়দের পারফরম্যান্স দর্শকদের নজর কাড়ে।

হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি শামিম আহসান, সহসভাপতি নাজিম উদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব মো. রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X