কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৬:০৬ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডন সফরে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা কতটা

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তারেক রহমান। ছবি : সংগৃহীত

চার দিনের সরকারি সফরে সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার (০৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

একে সরকারি সফর বলা হলেও সফরে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে অনেকে মনে করছেন। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের কথা জানিয়েছে। কিন্তু সেটি কবে কখন হবে তা আজও চূড়ান্ত হয়নি।

এসবের বাইরে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ড. ইউনূসের তরফ থেকেই এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। যদিও সরকারের দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের কোনো বৈঠক হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

এদিকে, প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের তালিকায় নাম আছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নামও। এটিকেও অনেকে বিরল ঘটনা বলে মনে করছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X