কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘নুরের ওপর হামলা ফ্যাসিবাদী রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ’

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। ন্যায়-নীতি ও জনকল্যাণের মাধ্যমে পরস্পর প্রতিযোগিতা হবে এটাই জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাজনৈতিক চরিত্র হবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু গতকাল ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অগ্রসেনানী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে তার নিজ এলাকায় যেভাবে সহিংস পন্থায় অবরুদ্ধ করা হয়েছে তা আমাদের বিস্মিত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং নিন্দনীয় এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে।

শুক্রবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, নুরুল হক নুরের অভিযোগ মতে এই হামলার সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা রয়েছে। তাই যদি হয় তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাব, অবিলম্বে জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নিন। কারণ জুলাই অভ্যুত্থানের পরে দেশে আবারও সহিংস রাজনৈতিক সংস্কৃতির চর্চা হতে দেওয়া যাবে না। বিএনপির কারণে পুরোনো অশুভ রাজনৈতিক সংস্কৃতি বিষবাষ্প ছড়ালে ইতিহাসের কাছে বিএনপিকে দায়বদ্ধ করা হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পরে দেশের রাজনীতিতে পুরোনো ধারার দখলবাজি, চাঁদাবাজি ও সহিংস ঘটনার সাথে দেশের একটি নির্দিষ্ট দলের নেতা-কর্মীদের নাম বারবার উঠে আসছে। এই প্রবণতা জাতিকে শঙ্কিত করছে। আগামী নির্বাচনের কথা চিন্তা করে আমরা উদ্বিগ্ন হচ্ছি। বিএনপির তৃণমূলের এই অসুস্থ মনোভাব ও রাজনৈতিক চরিত্র দেশের সামগ্রিক সংস্কার ও কল্যাণকে ক্ষতিগ্রস্ত করবে এবং স্বৈরতন্ত্রের বিষাক্ত বীজ অঙ্কুরিত করবে। তাই বিএনপির নেতৃত্বকে অনুরোধ করব, দ্রুততার সঙ্গে তৃণমূলকে নিয়ন্ত্রণ করুন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার দাবি করছে এবং সব রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবিচল সংগ্রামের ঘোষণা করছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X