কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত মানুষের জন্য স্বস্তির বার্তা : জাতীয়তাবাদী সমমনা জোট 

জাতীয়তাবাদী সমমনা জোটের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জাতীয়তাবাদী সমমনা জোটের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে বলে মনে করেন জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা।

তারা বলেন, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলপ্রসূ ঐকমত্য হয়েছে, তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা, আশার আলো।

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর শনিবার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জোট নেতারা এ কথা বলেন।

বিবৃতিতে সমমনা জোটের শীর্ষ নেতারা বলেন, দেশবাসীর প্রত্যাশা, ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত এই ফলপ্রসূ বৈঠকের মধ্য দিয়ে এখন সংস্কার ও বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে, দেশের গণতন্ত্রে উত্তোরণের পথ আরও সহজতর হবে। সে দিক থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুই নেতার শীর্ষ পর্যায়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

তারা বলেন, বৈঠকে নির্বাচনের সময় এগিয়ে নিয়ে আসা এবং বিচার ও সংস্কার কাজে দ্রুত অগ্রগতি অর্জন করার যে আলোচনা হয়েছে, সেটাকে আমরা ইতিবাচক বলে মনে করি।

জোটের শীর্ষ নেতারা বলেন, এই বৈঠকে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হলো। এ ছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দল ও জনগণের যে প্রত্যাশা ছিল, এই বৈঠকের মধ্য দিয়ে সে প্রত্যাশাও অনেকখানি অর্জন হয়েছে বলে দেশবাসী মনে করে।

বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত হোসেন এবং পিপলস লীগের সভাপতি অ্যাডভোকেট গরীবে নেওয়াজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১০

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১১

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১২

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৩

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৪

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৫

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৬

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৭

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৯

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

২০
X