কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পেশিশক্তির রাজনীতি চলবে না : আবু হানিফ 

সমাবেশে আবু হানিফ। ছবি : কালবেলা
সমাবেশে আবু হানিফ। ছবি : কালবেলা

পটুয়াখালীর বিভিন্ন জায়গায় গণঅধিকার পরিষদের অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের উপর হামলা এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় শাহজাদপুর কনফিডেন্স শপিংমলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সুবাস্তু টাওয়ারের সামনে এসে শেষ হয়।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিগত স্বৈরাচারের আমলে মানুষ যখন কথা বলতে পারত না,প্রতিবাদ করতে পারত না, তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা। এখন যদি কেউ মনে করে আমাদের দমাবে তাহলে তাদের ভাবনা ভুল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে দখলদারি চলবে না, চাঁদাবাজি চলবে না। নতুন বাংলাদেশে কোনো পেশিশক্তির রাজনীতি চলবে না। এখন রাজনীতি হবে যোগ্যতা এবং মেধার। এখন রাজনীতিতে নেতৃত্বে দিবে ভালো মানুষগুলো। চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের এই রাজনীতিতে ঠাঁই হবে না। কেউ যদি পেশিশক্তির রাজনীতি করতে চায়, তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু হাসিনারই পতন ঘটায়নি, বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের সুযোগ করে দিয়েছে আমাদের। স্বাধীনতার ৫৩ বছরে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। এখন সবকিছু সংস্কার করে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। দেশকে সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দেশকে পুরোনো বন্দোবস্তের দিকে নিয়ে যাবে। মনে রাখতে হবে, শুধু একটা নির্বাচনের জন্যই কিন্তু গণঅভ্যুত্থান হয়নি। আমাদের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান। আমরা এই সুযোগকে কাজে লাগাতে না পারলে দেশ পিছিয়ে যাবে।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, সেই হিসেবে তারা আমাদের মিত্র। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখা এবং দশমিনা-গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের অফিস ভাংচুরের ঘটনায় বিএনপি যদি ব্যবস্থা না নেয়, তাহলে বুঝতে হবে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ইন্ধন রয়েছে। বিএনপির এমন আচরণ জনগণ বিএনপি সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করবে।

দলের সহসভাপতি আরিফুর রহমান বলেন, পটুয়াখালীর ডিসি দলীয় পারপাস সার্ভ করে। তাই তাকে সেখান থেকে সরানোর দাবি জানাচ্ছি। নুরুল হক নুরকে অবরুদ্ধ ও অফিস ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা হাসান মামুনকে বহিষ্কারের দাবি জানান তিনি।

গণঅধিকার পরিষদ ভাটারা থানার সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, বাড্ডা থানার সাধারণ সম্পাদক বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক জাহিদ, রামপুরা সাধারণ সম্পাদক বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর অপূর্ব প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X