কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:২৬ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জাপানের

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির ব্রিফিং। ছবি : সংগৃহীত
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির ব্রিফিং। ছবি : সংগৃহীত

বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যশা করেছে জাপান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ প্রত্যাশার কথা জানান দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির আনম শামসুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন প্রমুখ।

এর আগে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর কীভাবে নির্যাতন করা হয়েছে, অফিস বন্ধ করা হয়েছে, নেতাদের ফাঁসিসহ বিভিন্ন জুলুম নির্যাতন, আয়নাঘরসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

এ ছাড়া শিল্প-বাণিজ্য ব্যবসায় কীভাবে দুদেশ দ্বিপাক্ষিকভাবে কাজ করবেন বা লাভবান হবে সেসব বিষয়ে কথা হয়েছে।

এ বিষয়ে দ্রুতই দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানান জামায়াতে ইসলামীর ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১০

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১১

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১২

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৩

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৪

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৫

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৬

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৭

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৯

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

২০
X