কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হিজাব নিয়ে কটূক্তি করায় ঢাবি শিক্ষকের শাস্তি দাবি ইসলামিক ফ্রন্টের

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত মানববন্ধন। ছবি : কালবেলা

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী বলেছেন- পর্দা হচ্ছে নারীর সম্মান। নারীর ক্ষেত্রে এটি ইসলামের অপরিহার্য নির্দেশনা। বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে এ দেশে নারীরা পর্দা করবে এটি নিতান্তই স্বাভাবিক। এক্ষেত্রে এটি নিয়ে কারও ব্যঙ্গ-বিদ্রূপ করা তা ইসলামবিদ্বেষী মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ। পাশাপাশি হিজাব পরিহিতদের উগ্রবাদী তকমা দেওয়াটা যা ধর্ম অবমাননা ও বিকৃত রুচির শামিল বলে মন্তব্য করে তিনি বলেন- সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশে একজন মুসলমান শিক্ষকের কাছ থেকে এহেন কদর্য বক্তব্যে গোটা জাতি লজ্জিত। তিনি এমনটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না বলে উল্লেখ করে ঢাবি শিক্ষক ওয়াহিদুজ্জামান চানকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বাদ জুমা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই.ই.আর এর অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান চান কর্তৃক হিজাব শিক্ষার্থীদের হেনস্তা এবং ভিকটিমকে উগ্রবাদী ব্লেম দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত এই মানববন্ধন হয়।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল হাসান লিংকনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ আ ন ম ফখরুদ্দীন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মিলন হোসেন, ইসলামিক যুবফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বী, ঢাকা মহানগর আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন ফয়সাল, সদস্য মোহাম্মদ তারেক হোসাইন, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোহম্মদ সানি দেওয়ান, সদস্য মোহাম্মদ রুবায়েত মুনতাসির, ইয়াসিন আরাফাত আজমির, মোহাম্মদ ফাহিম ও ইমন হাসান প্রমুখ।

মানববন্ধনে তরিকুল হাসান লিংকন বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের এহেন হীনমানসিকতা জাতীয় জীবনে কখনো ইতিবাচক প্রভাব ফেলতে পারে না। এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহারপূর্বক ক্ষমা চাওয়ার জন্য তিনি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১০

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১১

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১২

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৩

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৪

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৬

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৮

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৯

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

২০
X