কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৭:৪৮ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির তিন শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা ফারুক 

ফারুক হোসেন। ছবি : সংগৃহীত
ফারুক হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে অসচ্ছল তিন শিক্ষার্থীর ভর্তিসহ পড়াশোনার খরচের দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন। সম্প্রতি দুই নারীসহ তিন শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই তিন শিক্ষার্থীর একজন বাংলা বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন। শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর খুব টেনশনে ছিলাম কীভাবে পড়াশোনা চালিয়ে যাব। যেহেতু পরিবারের আর্থিক অবস্থাও ভালো না। ছাত্রদলের ভাইয়েরা খোঁজ নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। পরিবারের লোকজন শুনে অনেক খুশি হয়েছে। যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি সে স্বপ্ন পূরণ করতে পারব ইনশাআল্লাহ।

ছাত্রদল নেতা ফারুক হোসেন বলেন, আমি ছোটবেলা থেকে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি, নিজের সাধ্য যতটুকু আছে। প্রত্যন্ত অঞ্চল থেকে উচ্চশিক্ষার জন্য সবাই আসতে চান না। পড়াশোনার খরচ বহন করতে পারে না অনেক পরিবার। তদ্রূপ এই মেধাবী বোন এবং ভাইয়ের পরিবারও অসচ্ছল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পেয়েছে, কিন্তু অর্থিকভাবে তারা দুর্বল। তাই চিন্তা করলাম তাদের পাশে দাঁড়াই। এই জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানো। শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত আমি যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকব।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংগঠন। শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে ছাত্রদল সবার আগে তাদের পাশে দাঁড়ায়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করে দিচ্ছে ছাত্রদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X