কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১১:৫৮ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

একটি দল ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করেছে : নীরব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একটি দল জুলাই-আগস্টের সাধারণ ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

রোববার (২৯ জুন) রাজধানীতে তেজগাঁও থানা বিএনপি আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

নীরব বলেন, বর্তমানে যারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ করছে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে, তারা পতিত আওয়ামী লীগের দোসর। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এসব স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ, সহনশীল ও ধৈর্যশীল থাকলে এসব ষড়যন্ত্র সফল হবে না।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, দেশে কোনো ফ্যাসিষ্ট যদি আবার তৈরি হতে চায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।

চাঁদাবাজি ও দখলদারীর বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দলের ভেতরে কেউ যদি এমন কাজে জড়িত হয়, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X