কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০১:৫৮ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেয়া হবে : মুরাদ

ঢাকার ধামরাই উপজেলায় বিএনপির মতবিনিময় সভায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা
ঢাকার ধামরাই উপজেলায় বিএনপির মতবিনিময় সভায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর মানুষকে ভোটাধিকার বঞ্চিত রেখেছিল। এখনও একটি মহল নির্বাচন বিলম্বিত কিংবা বানচাল করে দেশের মানুষকে ভোটাধিকার বঞ্চিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু এবার আর সেই সুযোগ কাউকে দেওয়া হবে না, সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।

বুধবার (০২ জুলাই) ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ও গাংগুটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পৃথক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উভয় মতবিনিময় সভা স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই বৈঠকে নিরপেক্ষ নির্বাচনের রূপরেখা নির্ধারণ করা হয়েছে। এই বৈঠকের পর কিছু দলের মাথা নষ্ট হয়ে গেছে। তারা উন্মাদের মতো কথা বলা শুরু করেছেন। মনে হচ্ছে, তারা কি যে হারিয়ে ফেলেছেন।

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন। যারা বলে গণঅভ্যুত্থান হয়েছে শুধু নির্বাচনের জন্য হয়নি তারা আসলে বিভ্রান্তকারী। জনগণকে এ বিষয়ে সচেতন করতে হবে।

যাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এম এ জলিল, খন্দকার আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, আনসার আলী, এনায়েত হোসেন, শহিদুর রহমান শহিদ, প্রভাষক আজাদ, ইবাদুল হক জাহিদ, শাহজাহান হোসেন শিপু, ইসমাইল হোসেন সুমন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X