কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে : সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যেকোনো মূল্যে সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৫ জুলাই) বিকালে ঢাকার কেরানীগঞ্জে এক সমাবেশে এই আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী দিনে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, বিনির্মাণ করার আমাদের শপথ আছে, শহীদের রক্তের শপথ আছে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার শপথ আছে, সারা দেশের মানুষের প্রত্যাশা আছে, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; যিনি আমাদের সবার নেতা, বাংলাদেশের নেতা, বাংলাদেশের গণতন্ত্রের রক্ষাকবজ।

তিনি আরও বলেন, তিনি (তারেক রহমান) এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পাহারাদার হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে এবং সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে এমন একটি উন্নত-সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন, সেই রাষ্ট্র গড়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঐক্যই শক্তি উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য আমরা সমুন্নত রাখব। আসুন, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি, ঐক্যকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের ‘সবার আগে বাংলাদেশ নীতি’ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

স্থায়ী কমিটির সদস্য বলেন, সেই বাংলাদেশের প্রত্যাশায় আমরা সবাইকে, পুরো জাতিকে, গণতান্ত্রিক শক্তিকে, গণতান্ত্রিক-রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাব। আমাদের মধ্যে যেন কোনো বিভক্তি না আসে। গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ সৃষ্টির কোনো প্রচেষ্টা যেন সফল না হয়।

কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ উপজেলা বিএনপির উদ্যোগে ‘যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচন’-এর দাবিতে এই সমাবেশ হয়। কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নেন।

সভাপতির বক্তব্যে কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী বলেন, জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, ভোট চায়। এই নির্বাচন আর দাবি নয়, এটা এখন আমাদের আদায় করে নিতে হবে। এটা নিয়ে গড়িমসি মেনে নেওয়া হবে না।

কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা আগামী নির্বাচনে ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X