কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

আন্তর্জাতিক ইসলামি সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের নেতারা। ছবি : কালবেলা
আন্তর্জাতিক ইসলামি সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের নেতারা। ছবি : কালবেলা

আন্তর্জাতিক ইসলামি সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সভায় ইন্দোনেশিয়ার প্রসপারাস জাস্টিস পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদীয় দলের প্রধান ড. এইচ জাজুলি জুওয়াইনি এবং একই দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সেক্রেটারি জেনারেল ড. দানাং আজিজ আকবারোনা অংশ নেন।

এ ছাড়া মালয়েশিয়ার এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের (এএফপিএডি) চেয়ারম্যান ড. সৈয়দ আজমান বিন সৈয়দ আহমাদ নওয়াবি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্টের (জেডিএফ) কেন্দ্রীয় কমিটির সদস্য, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ কর্মকর্তা এবং এএফপিএডির সমন্বয়কারী মোহাম্মদ ফাইজ বিন মোহাম্মদ নওয়িও এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা বিন ওসমান সভায় উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শিক্ষাব্যবস্থা, উচ্চশিক্ষা, গবেষণা এবং নেতৃত্ব বিকাশে যৌথভাবে অগ্রসর হওয়ার নানা উপায় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মুসলিম ছাত্র ও যুব সমাজের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও মতবিনিময় করা হয়।

সভায় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X