কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

একটি মানুষকেও পুড়িয়ে মারতে দেওয়া হবে না : কৃষিমন্ত্রী

রাজধানীর দনিয়ায় পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি : কালবেলা
রাজধানীর দনিয়ায় পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি : কালবেলা

এক সময়ের মঙ্গাপীড়িত এলাকার মানুষও এখন তিন বেলা পেট ভরে খেতে পায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক । তিনি বলেন, বিএনপির আমলে প্রতি বছর আশ্বিন-কার্তিক মাসে উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকার অনেক মানুষকে না খেয়ে থাকতে হতো, না খেয়ে অনেক মানুষ মারাও যেত। আর আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব নীতির কল্যাণে সেসব মঙ্গাপীড়িত এলাকার মানুষও তিন বেলা পেট ভরে খেতে পায়, দেশের একটি মানুষও না খেয়ে থাকে না।

আজ রোববার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দনিয়ায় পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আন্দোলন ও ষড়যন্ত্র করছে। হরতাল, অবরোধ আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াতকে এবার আর তা করতে দেওয়া হবে না। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের চেয়ে অনেক সুসংগঠিত ও সক্ষমতা অর্জন করেছে। বিএনপি-জামায়াতকে এ দেশে আর হরতাল এবং একটি মানুষকেও পুড়িয়ে মারতে দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, বিএনপির সাথে দেশের জনগণ নেই। জনগণ কোনোদিন বিএনপিকে ক্ষমতায় আনবে না।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুল লতিফ পাটোয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১১

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১২

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৩

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৪

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৫

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৬

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৭

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৮

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৯

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

২০
X