কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনামুক্ত দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রয়োজন নেই : জাগপা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রয়োজন নেই। আওয়ামী জাহেলিয়াতে আয়নাঘর, গুম, খুন, হামলা, মামলা, ধর্ষণ, নির্যাতন, ভোটাধিকার হরণসহ অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের সময়ে নিশ্চুপ জাতিসংঘ এখন বাংলাদেশে মানবাধিকার কার্যালয় দিয়ে কী করতে চায়?

তিনি আরও বলেন, সমকামিতা বৈধতা দেওয়া আর ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেওয়ার কার্যক্রমের জন্য তাদের মানবাধিকার কার্যালয় আমাদের প্রয়োজন নেই।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ১৫তম দিন মঙ্গলবার (১৫ জুলাই) নীলফামারী জেলার চৌরঙ্গী মোড়, আদালত চত্বর, আনন্দবাবুর পুল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় আরও বক্তব্য দেন নীলফামারী জেলা জাগপার সভাপতি জাকিউল আলম সাকি, সাংঠনিক সম্পাদক শাহাবুর রহমান সাবু, জাগপা নেতা আজিজুল হক, নাসির উদ্দিন, আনারুল ইসলাম, রাশেদুল ইসলাম বাবু, রবিউল ইসলাম প্রমুখ।

জাগপা নেতারা বলেন, বছরের পর বছর বাংলাদেশের ওপরে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। ফিলিস্তিনের ওপরে ইসরাইলের পাশবিক নির্যাতন রোধে ভূমিকা নেই। একচোখা সংগঠন জাতিসংঘের মানবাধিকার পশ্চিমাদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।

তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় খোলার উদ্দেশ্য-কর্মপরিকল্পনা সম্পর্কে দেশবাসী অবগত নয়, একক সিদ্ধান্ত গ্রহণ করবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

এক বছরের কম সময়ে ফের শাহজালালে আগুন, সকালেই তদন্ত প্রতিবেদন

অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের বদিউজ্জামান আটক

দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

অতিরিক্ত গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

৬ জুন / আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

‘হান্নান মাসউদের তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

১১

গোমস্তাপুর / শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না কেউই শুনছে না, বৃষ্টিতে ভিজেই রাত পার

১২

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

১৩

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

১৪

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

১৬

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

১৭

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

১৮

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

১৯

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

২০
X