কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কাল দেশে ফিরছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত 

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রায় ২ মাস ৯ দিন পর আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশ বিমানে ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে তার শারীরিক অবস্থার সবশেষ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন তার ছেলে খন্দকার মারুফ হোসেন। তিনি পোস্টে লিখেছেন, ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করছেন। ছবির ক্যাপশনে খন্দকার মারুফ লিখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আগের থেকে অনেক সুস্থ। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, ইনশাআল্লাহ খুব শিগগির তিনি বাংলাদেশে ফিরে আসবেন।

এর আগে, গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৮ দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় গত ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X