কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০১:২৪ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা বিরোধীদের জনগণ প্রত্যাখ্যান করবে : বিএনপি নেতা নীরব

বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

আগামী জাতীয় নির্বাচনে জনগণ স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

রোববার (২০ জুলাই) রাজধানীতে হাতিরঝিল থানা বিএনপি আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নীরব বলেন, বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়, বরং জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন করছে। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তা মানতে কার কী আপত্তি?

তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কারক। বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কুসংস্কারে নয়।’

যুবদলের এই সাবেক সভাপতি বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তার যোগ্য নেতৃত্বেই গত বছরের ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতন হয়। অথচ মিটফোর্ডে পূর্বপরিকল্পিত একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারেক রহমানের বিরুদ্ধে যাচ্ছেতাই বক্তব্য দিয়ে যাচ্ছেন কিছু রাজনৈতিক দলের নেতারা। এটা খুবই দুঃখজনক এবং অনভিপ্রেত ঘটনা।

জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি পদদলনের ঘটনায় দুঃখপ্রকাশ করে সাইফুল আলম নীরব বলেন, বক্তৃতার মাধ্যমে কাউকে ছোট করার যে প্রবণতা, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। এখন রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি। এখন রাজনীতি হবে ‘আপনি কারও সঙ্গে দ্বিমত হয়েও তাকে সম্মান জানানোর রাজনীতি’। বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, তারা দেশকে নতুনভাবে গড়তে চায়।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমরা যারা বিএনপি করি, তারা অসম্মানের রাজনীতি করি না। ফলে আমাদের সব নেতাকর্মীকে ধৈর্য ধারণ করতে হবে। সহনশীল হতে হবে, অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আপনাদের (অন্তর্বর্তী সরকার) দায়িত্ব। সেই দায়িত্ব কারা ব্যর্থ করছে, তাদেরকে খুঁজে বের করতে হবে।

বাংলামোটর বিয়াম ল্যাবরেটরি স্কুলের সামনে অনুষ্ঠিত সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে মগবাজার ওয়ারলেস হয়ে মধুবাগ গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ভিপি হানিফ, হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুল হক মাসুম, যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন চৌধুরী অপু, সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মুসা কলিমুল্লাহ ফরহাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম তরফদার (মন্টু), ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম প্রমুখ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X