কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সমমনা জোটের শোক

জাতীয়তাবাদী সমমনা জোটের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জাতীয়তাবাদী সমমনা জোটের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক শোক বিবৃতিতে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা আমাদের চরমভাবে মর্মাহত করেছে। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা ব্যবস্থার এক ভয়াবহ ব্যর্থতার প্রতিচ্ছবি। মানুষের জীবন সুরক্ষা সবচেয়ে বড় অগ্রাধিকার। ভবিষ্যতে যেন এ রকম দুর্ঘটনা আর না ঘটে, সেজন্য কার্যকর ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

নিহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমরা চাইব, একইসঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালত বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত নেওয়া হোক। বিবৃতিতে আরও বলা হয়, এই দিনটি হোক শোক প্রকাশের, আহত-নিহতদের প্রতি সম্মান জানানো ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরির একটি ঐক্যবদ্ধ প্রয়াস। আমরা আশা করি, সরকার মানবিক বিবেচনায় দ্রুত এই আহ্বানে সাড়া দেবে।’

এদিকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে। এ ছাড়া আহতদের সংখ্যা ১৭১ জনে দাঁড়িয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১০

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১১

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১২

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৩

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৪

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৫

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৬

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৭

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৮

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৯

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

২০
X