কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘আজ রক্তের কোনো প্রয়োজন নেই, কাল আসুন’

ডা. মারুফুল ইসলাম। ছবি : ভিডিও বার্তা থেকে নেওয়া
ডা. মারুফুল ইসলাম। ছবি : ভিডিও বার্তা থেকে নেওয়া

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. মারুফুল ইসলাম বলেছেন, আজ রক্তের কোনো প্রয়োজন নেই। রক্ত দিতে আগামীকাল সকাল ৮টার পর আসুন। ভিড় কম করে আমাদের সাহায্য করুন।

সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তার ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আপনারা যত বেশি আসবেন, সংক্রমণ ঝুঁকি তত বেশি বাড়বে। বাচ্চাদের ভালোবাসার কারণেই দয়া করে একান্ত প্রয়োজন ছাড়া আসবেন না। ভুল তথ্য দিয়ে কেউ বিভ্রান্ত করবেন না। আজ রক্তের কোনো প্রয়োজন নেই। প্রথম ২৪ ঘণ্টায় আমরা রক্ত দিই না।

এর আগে বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীদের রক্ত দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে যান শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কেউ কেউ হ্যান্ড মাইকে করে বিভিন্ন রক্তের গ্রুপের নাম উচ্চারণ করে ডাকাডাকি করছেন। কেউ কেউ আবার রক্তদাতাকে দ্রুত নিয়ে যাচ্ছেন মেডিকেলের ব্লাড ব্যাংকে।

কেউ হেঁটে, কেউবা রিকশায় করে ছুটে আসছেন বার্ন ইনস্টিটিউটে। জানা গেছে, নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন দেখা দিয়েছে বেশি। তবে মানুষেরও সেরকম সাড়া পড়ায় আশার সঞ্চার তৈরি করেছে বলে মনে করছেন বার্ন ইনস্টিটিউটে আসা অনেকেই।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় (বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে)। দুর্ঘটনা মোকাবিলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন।

কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এ আকস্মিক দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বৈমানিকসহ ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১০

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১১

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১২

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৩

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৪

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৬

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৭

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৮

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৯

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

২০
X