মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৩:১৮ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সব সময় মানবিক দুর্যোগে পাশে থাকে : যুবদল সভাপতি

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে কথা বলেন যুবদল সভাপতি। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে কথা বলেন যুবদল সভাপতি। ছবি : কালবেলা

বিএনপি সব সময় মানবিক দুর্যোগে মানুষের পাশে থাকে বলে জানিয়েছেন দলটির প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পরপরই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে উদ্ধার অভিযানে কাজ করেছি। একই সঙ্গে যুবকদের পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম গঠন করি। মেডিকেল টিমগুলো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সহায়তার কাজ করছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে যুবদল সভাপতি এসব কথা বলেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের জন্য এ স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল। যুবদল সভাপতি মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন যৌথভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

মোনায়েম মুন্না জানান, শিক্ষার্থীদের জন্য আজকে (মঙ্গলবার) রক্ত সংগ্রহের কাজ শুরু করেছি। এরই মধ্যে আমাদের ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। তার মধ্য ১০ ব্যাগ নেগেটিভ গ্রুপের রক্ত সংগ্রহ হয়।

যুবদলের মেডিকেল টিমের সদস্যরা হলেন- ডা. সায়েম আল মনসুর ফয়েজি, ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. বাছেদুর রহমান সোহেল, ডা. গালিব হাসান, ডা. বেলাল হোসেন নাজিম, ডা. ইয়াছিন আরাফাত বিপুল, ডা. মাহমুদুল হাসান খান সুমন, ডা. আল মামুন হাসান খান এমিল ও ডা. আমিরুল ইসলাম পাভেল।

কালবেলা/এমএসকেএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১০

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১১

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৩

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৪

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৫

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৬

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৭

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৮

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৯

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

২০
X