মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৫:৫২ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর

রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার জাল স্বাক্ষর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে দিয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, আমি দলের সবপর্যায়ের নেতাকর্মীদের অবগত করছি যে, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার জাল স্বাক্ষর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, ওই প্রেস বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট, ভুয়া এবং ভিত্তিহীন।

রিজভী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার জাল স্বাক্ষর ব্যবহার করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

এদিকে বিমান দুর্ঘটনায় নিহত উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী একই পরিবারের দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর তুরাগে শহীদ নাজিয়া-নাফিরদের বাসায় যান রিজভী।

এ সময় শহীদ দুই ভাই-বোনের পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন। তিনি রিজভীর কাছে তার বাচ্চাদের কবরে দুই বছর পরে যাতে অন্য কারও কবর দেওয়া না হয়- সে বিষয়ে দাবি জানান।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছু হতে পারে না। আপনার সন্তানদের কবরের ওপর যাতে আর কারও কবর দেওয়া না হয় সে বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব। শোকভরা কণ্ঠে এ কথা বলে নিহত শিশুদের পিতাকে সান্ত্বনা জানান তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X