কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের জন্য এখনো দাবি জানাতে হয়, এটা দুর্ভাগ্যের : লায়ন ফারুক

বক্তব্য রাখছেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘ ১৫-১৬ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে। এরপর এখনো আমাদের নির্বাচনের জন্য দাবি জানাতে হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের।’

শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে শেখ হাসিনা ও আওয়ামী দোসরদের বিচারের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক রহমান বলেন, ‘শেখ হাসিনার দোসররা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উঁকিঝুঁকি মারে। তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দ্রুত নির্বাচন হলে দেশে বিদ্যমান সংকট থাকত না। তাই সরকারের উচিত, অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। যদি নির্বাচন বিলম্বিত হয়, সংকট আরও বাড়বে, যা দেশবাসীর জন্য সুখকর হবে না।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, ড. মুহাম্মদ ইউনূস জনআকাঙ্ক্ষা অনুযায়ী অবিলম্বে নির্বাচন দিয়ে তার সুনাম অক্ষুণ্ন রাখবেন, জনগণের কাছে প্রশংসার দৃষ্টান্ত স্থাপন করবেন।’

ফারুক রহমান আরও বলেন, ‘পুরো বাংলাদেশ আজ লাইফ সাপোর্টে। স্বাস্থ্য খাতের আজ করুণ পরিণতি। এ জন্য দায়ী পতিত স্বৈরাচার শেখ হাসিনা।’

এ সময় গুম-খুন ও জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার দাবি করেন ন্যাশনাল লেবার পার্টির এই চেয়ারম্যান।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন।

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X