কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১২:৩৯ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:০১ এএম
অনলাইন সংস্করণ

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

এরই অংশ হিসেবে আগামী ৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠেয় ছাত্র সমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার (২৯ জুলাই) জরুরি সভা ডেকেছে সংগঠনটি।

রোববার (২৭ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় সংসদের সঙ্গে ঢাকা বিভাগের সব জেলা ও মহানগর ইউনিটের সুপার ফাইভের নেতাদের জরুরি সভা আগামী ২৯ জুলাই দুপুর ২টায় ভাসানী ভবনে অনুষ্ঠিত হবে।

একই স্থানে ওই দিন বিকেল ৪টায় সারা দেশের সব জেলা ও মহানগর (ঢাকা বিভাগ ছাড়া) ইউনিটের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হবে।

তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুপার ফাইভের নেতাদের সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে ২৯ জুলাই বেলা ১১টায় এবং ঢাকা কলেজ, তিতুমীর সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সুপার ফাইভ নেতাদের সঙ্গে একই স্থানে দুপুর ১২টায় সভা অনুষ্ঠিত হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X