কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় সরকারকে জবাব দিতে হবে : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ- এ কথা উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, মধ্য ও নিম্নবিত্ত পরিবারে হাহাকার উঠেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। দেখার যেনো কেউ নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় সরকারকে জবাব দিতে হবে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

কিছু দিন আগে কাঁচা মরিচের দাম এক হাজার টাকা ও পিয়াজের দাম সাড়ে তিনশো টাকা পর্যন্ত হয়েছিল- এ কথা উল্লেখ করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানেও পেয়াজের কেজি প্রায় একশো টাকা। ডিমের ডজন দেড়শো থেকে দু’শো পর্যন্ত ওঠা-নামা করছে। মাছ, মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ। যেকোনো সব্জির কেজি প্রায় একশো টাকা। বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে।

মানুষের আয় বাড়েনি মোটেও কিন্তু প্রতিদিনই খরচ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সংসার চালাতে হিমশিম অবস্থা সবার। শিশুদের জন্য দুধ ও জীবন রক্ষাকারী ওষুধ কিনতে পারে না সাধারণ মানুষ। ডেঙ্গু জ্বরের স্যালাইনসহ অনেক জীবন রক্ষাকারী ওষুধ চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। কষ্টের কথা দেশের মানুষ মুখ খুলে বলতেও পারে না।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, সরকার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ বুঝতে চায় সরকার কেন সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা মনে করছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো পরিকল্পনা নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X