কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০২:১৪ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

মিরপুর ফ্যাসিস্টমুক্ত দিবসে শহীদ পরিবারকে দোকান বরাদ্দ

মতবিনিময় সভা। ছবি : কালবেলা
মতবিনিময় সভা। ছবি : কালবেলা

মিরপুর ফ্যাসিস্টমুক্ত দিবস উপলক্ষে শহীদ পরিবারের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ‘স্বাধীন বাংলা সুপার মার্কেট’র বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম ফরহাদ। তিনি জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের পরিবারের জন্য বাজারটির পাঁচটি দোকান বরাদ্দের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৪ আগস্ট ) মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি। এরপর আতশবাজি, প্রদর্শনী এবং মিষ্টি বিতরণে অংশ নেন মিরপুরের ছাত্র জনতা ও শহীদ পরিবারের সদস্যরা।

দিবসের দ্বিতীয় পর্বে মিরপুর-২-এর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় শহীদ পরিবার ও আহতদের পাশাপাশি উপস্থিত ছিলেন দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৪ আসনের মনোনয়নপ্রত্যাশী এস এ সিদ্দিক সাজু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু, আন্দোলনের সময়ের ছাত্রনেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফখরুল ইসলাম ফরহাদ বলেন, ‘শহীদরা দেশকে আবারও নতুনভাবে স্বাধীন করেছেন। তাদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এবং পরিবারগুলোর আত্মমর্যাদা রক্ষায় আমি আমার বাজারের পাঁচটি দোকান তাদের মাঝে বরাদ্দ দিচ্ছি। অসহায় দুস্থ শহীদ পরিবারগুলো দোকানগুলোর মাধ্যমে রুটি-রুজির ব্যবস্থা করতে পারবে।’

এস এ সিদ্দিক সাজু বলেন, ‘শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে আছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাদের সব ন্যায্য দাবি বাস্তবায়নে কাজ করবে।’

মুন্সি বজলুল বাসিত আঞ্জু বলেন, ‘জুলাই-আগস্টের সেই আন্দোলনের দিনগুলো আজও আমাদের মনে গেঁথে আছে। শহীদ পরিবারকে স্বীকৃতি ও সহায়তা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব।’

আয়োজকরা জানান, শহীদ পরিবারকে সম্মান ও সহায়তার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দোকানগুলো শহীদ পরিবারগুলোর মধ্যে যারা একদম অসহায় তাদের সিলেক্ট করে বরাদ্দ দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১০

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১১

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৩

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৪

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৭

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৮

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

২০
X