কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ইচ্ছা থাকলে পিটার হাসের সঙ্গে ঢাকাতেই দেখা করতে পারতাম’

নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি : সংগৃহীত
নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির সকালে দেশের বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে বৈঠক করেছেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপির (ন্যাশনাল কনসেনসাস পার্টি) চার কেন্দ্রীয় নেতা। খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

তবে এনসিপির নেতারা এই খবরকে সরাসরি ‘গুজব’ বলে দাবি করেছেন।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিবিসি বাংলাকে বলেন, ‘এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই হয়নি। এরকম কিছু হলে তো আমরা ঢাকাতেই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো।’

তার দাবি, তারা জাস্ট এমনি একটু সাগরপাড়ে ঘুরতে গিয়েছিলেন। পাটওয়ারীর ভাষ্য, ‘হুট করে ঘুরতে এসেছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। জাস্ট এমনি একটু সাগরপাড়ে ঘুরতে এসেছিলাম। বাট এখানে এসে দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখছি।’

এনসিপির সিনিয়র এই নেতার সঙ্গে কক্সবাজারে ছিলেন দলটির উত্তর ও দক্ষিণাঞ্চলের দুই মুখ্য সংগঠক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহও ছিলেন।

সরকারবিরোধী আন্দোলনের এক বছর পূর্তির দিনে এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের কক্সবাজারে অবস্থান করায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের দলের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে। অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে। প্রত্যেকটি দল থেকে ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X