রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৩:৪১ এএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ফুটবলের বিস্ময়বালক সোহানের পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত

ফুটবলের খুদে বিস্ময়কর প্রতিভাবান সোহানের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এই সহায়তা প্রদান করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়ে পাঁচ বছরের সোহানের ফুটবল দক্ষতার ভিডিও ছড়িয়ে পড়লে তা নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ভিডিওটি দেখে তিনি আবেগাপ্লুত হন এবং দলীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হককে শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাড়ে পাঁচআনী গ্রামের সোহানদের বাড়িতে উপস্থিত হন আমিনুল হক। এ সময় তিনি সোহানের বাবা মোহাম্মদ সোহেল প্রধানকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সোহানের জন্য উপহার হিসেবে ফুটবল সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় আমিনুল হক বলেন, ‘তারেক রহমান সোহানের ভিডিও দেখে খুবই অনুপ্রাণিত হয়েছেন এবং তার পক্ষ থেকে সোহানের পরিবারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। তিনি শুধু ফুটবলের দায়িত্বই নেননি, বরং সোহানের পড়াশোনা ও পরিবারের সম্মানজনক জীবনযাপনের জন্য নিয়মিত অর্থ সহায়তার ব্যবস্থাও করেছেন। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।’

তিনি আরও জানান, সোহানের বাবার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সোহানকে বিকেএসপিতে খেলার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

আমিনুল হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশের আনাচে-কানাচে অনেক প্রতিভাবান শিশু রয়েছে, যাদের সঠিক পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমাদের দল বিশ্বাস করে ক্রীড়াক্ষেত্রে দলীয়করণ নয়, প্রতিভার ভিত্তিতে এগিয়ে নেওয়া দরকার। বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি জেলা-উপজেলায় বিকেএসপি প্রতিষ্ঠার মাধ্যমে একটি ক্রীড়াময় বাংলাদেশ গড়ে তোলা হবে।’

এই সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি ডা. সরকার মো. শামীম, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল ও সাবেক ফুটবলার মেজবাহ উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X