কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:০৮ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

সারোয়ার তুষার। ছবি : সংগৃহীত
সারোয়ার তুষার। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে সংগঠনের সব কর্মকাণ্ডে পুনর্বহাল করেছে সংগঠনটি। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, গত ১৭ জুন স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০৫ অনুযায়ী সারোয়ার তুষারকে নৈতিক স্খলনের অভিযোগে কারণ দর্শানোর একটি নোটিশ প্রদান করা হয়েছিল। তিনি দলের আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটি বরাবর লিখিত জবাব দাখিল করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পর্যবেক্ষণে একান্ত ব্যক্তিগত যোগাযোগের ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায়বিচারের স্বার্থে গভীরভাবে বিশ্লেষণ করা হয়। ফাঁস হওয়া ফোনালাপের ভিত্তিতে শোকজ নোটিশ অনুযায়ী সারোয়ার তুষার দুই মাস এনসিপির সব সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। এর মধ্যে তিনি জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা, জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপির পক্ষে প্রতিনিধিত্ব, মিডিয়ায় দলের অবস্থান উপস্থাপন, নরসিংদীর পদযাত্রায় অংশগ্রহণসহ সব কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখেন।

সার্বিক বিবেচনায়, লিখিত জবাব ও আলামতের ভিত্তিতে দুই মাস সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার পর তাকে পুনরায় সংগঠনের সব কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয় এবং কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করা হয়।

এর আগে, গত ১৬ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। ওই নেত্রীর সঙ্গে তুষারের কথোপকথনের একটি অডিও ফাঁস করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। জাওয়াদ নির্ঝর দাবি করেন, অডিওটি ৪৭ মিনিটের। তবে তিনি ৩ মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন।

এর পরদিন, সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে। এতে বলা হয়, সারোয়ার তুষারের বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। ওই বিষয়ে তার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন জানতে চান।

উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে তুষারের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ এবং সে বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া এতে বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত সারোয়ার তুষারকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা মোতাবেক নোটিশ দেওয়া হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১২

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৩

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৪

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৫

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৬

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৭

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৮

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৯

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

২০
X