কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ল্যাপটপের ডিসপ্লে নিরাপদে পরিষ্কার করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ল্যাপটপ প্রতিদিন ব্যবহার করি, তাই ডিসপ্লেতে ধুলা, দাগ বা আঙুলের ছাপ জমা একেবারে স্বাভাবিক। তবে সঠিকভাবে পরিষ্কার না করলে ডিসপ্লে নষ্টও হয়ে যেতে পারে। তাই নিরাপদে ডিসপ্লে পরিষ্কার করার নিয়ম জানা খুব জরুরি।

ল্যাপটপের ডিসপ্লে কেন সংবেদনশীল? ল্যাপটপের স্ক্রিন সাধারণ কাচের মতো নয়। এতে বিশেষ ধরনের আবরণ থাকে, যা খুব সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও পড়ুন : ৫ অসাধারণ অ্যাপ দিয়ে মোবাইলেই ছবি এডিট করুন

আরও পড়ুন : অ্যাপল ওয়াচের আলাদা হোয়াটসঅ্যাপের অ্যাপে যে সুবিধা পাবেন

ভুল উপকরণ বা অতিরিক্ত পানি ব্যবহার করলে এই আবরণ উঠে গিয়ে স্থায়ী দাগ বা ক্ষতি হয়ে যেতে পারে।

পরিষ্কার করার আগে যা করবেন

- ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ করে চার্জার খুলে ফেলুন।

- যদি যন্ত্র গরম থাকে, একটু ঠান্ডা হতে দিন।

- একটি পরিষ্কার মাইক্রোফাইবার কাপড় ও বিশুদ্ধ পানি (ডিস্টিলড ওয়াটার হলে ভালো) কাছে রাখুন।

- পর্যাপ্ত আলোতে কাজ করুন, যাতে দাগগুলো ভালোভাবে দেখা যায়।

যেসব উপকরণ ব্যবহার করা নিরাপদ

- মাইক্রোফাইবার কাপড়, এটাই সবচেয়ে নিরাপদ।

- হালকা দাগ তোলার জন্য কাপড় সামান্য ডিস্টিলড পানিতে ভিজিয়ে মুছতে পারেন।

- তেলতেলে দাগ তুলতে ডিস্টিলড পানি ও সাদা ভিনেগারের হালকা মিশ্রণ ব্যবহার করা যেতে পারে।

- বাজারে পাওয়া স্ক্রিন–সেফ ওয়াইপসও ব্যবহার করতে পারেন।

- কিবোর্ডের ফাঁকফোকরের ধুলা তুলতে কমপ্রেসড এয়ার ব্যবহার করা যায়।

যেগুলো কখনো ব্যবহার করবেন না

- টিস্যু, পুরোনো কাপড় বা পেপার টাওয়েল - এগুলো স্ক্রিনে আঁচড় ফেলতে পারে।

- অ্যালকোহল বা অ্যামোনিয়া - যুক্ত ক্লিনার বিপজ্জনক।

- জানালা পরিষ্কারক, হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক ওয়াইপস স্ক্রিনের আবরণ নষ্ট করে।

- সরাসরি স্ক্রিনে স্প্রে করা বা অতিরিক্ত তরল ব্যবহার করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

কীভাবে পরিষ্কার করবেন

- মাইক্রোফাইবার কাপড় দিয়ে হালকা বৃত্তাকারে মুছুন। কোনোভাবেই বেশি চাপ দেবেন না।

- দাগ না উঠলে ভিনেগার মিশ্রিত পানি ব্যবহার করতে পারেন।

- পরিষ্কার করার পর স্ক্রিন পুরো শুকিয়ে গেলে তবেই ল্যাপটপ চালু করুন।

বিভিন্ন ধরনের ডিসপ্লের যত্ন

ম্যাট স্ক্রিন: শুকনো মাইক্রোফাইবার কাপড়েই পরিষ্কার করুন।

গ্লসি স্ক্রিন: হালকা ভেজা কাপড় ব্যবহার করা যায়।

টাচস্ক্রিন: নিয়মিত পরিষ্কার রাখা দরকার।

OLED/LED স্ক্রিন: শুধু স্ক্রিন–সেফ ওয়াইপস ব্যবহার করুন, অ্যালকোহল এড়িয়ে চলুন।

আরও পড়ুন : অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও বানানো এখন আরও সহজ

আরও পড়ুন : সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার কতটা ঝুঁকি

সূত্র : প্রযুক্তি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১০

স্বর্ণের আজকের বাজারদর

১১

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১২

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৩

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৫

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৬

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৭

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৮

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৯

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

২০
X