স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নিলামের আগেই দল পেলেন ৮ ক্রিকেটার

নিলামের আগেই দল পেয়েছেন ৮ ক্রিকেটার। ছবি : সংগৃহীত
নিলামের আগেই দল পেয়েছেন ৮ ক্রিকেটার। ছবি : সংগৃহীত

আইপিএল মিনি নিলামের আগেই নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন ৮ ক্রিকেটার। সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা রয়েছেন সেই তালিকায়। কেকেআরের এক তারকাও দল বদলালেন।

রাজস্থান রয়্যালস থেকে চেন্নাই সুপার কিংসে গেলেন সঞ্জু স্যামসন। রাজস্থান দলে নিয়েছে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারেনকে। সঞ্জুকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল।

শোনা যাচ্ছিল, রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে তার আর বনিবনা হচ্ছে না। আবার চেন্নাই দীর্ঘদিন ধরে ধোনির উত্তরসূরি খুঁজছে। তবে এতদিন চুক্তি আটকে ছিল দরকষাকষির জন্য। শেষমেশ রাজস্থানের শর্তেই সঞ্জুর জন্য রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারেনকে ছাড়ল সিএসকে। জাদেজা ফিরলেন পুরোনো দলে। এই রাজস্থান থেকেই আইপিএল অভিযান শুরু করেন তিনি। অন্যদিকে চেন্নাই সঞ্জুকে অধিনায়ক ঘোষণা করে কিনা সেটাই দেখার। ‍

গুঞ্জন ছিল, নিজেদের সাবেক অধিনায়ক নিতীশ রানাকে ট্রেড করতে পারে কেকেআর। কিন্তু সে জল্পনায় জল ঢেলে নিতীশকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। এদিকে কেকেআরের স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে গেলেন মুম্বাইয়ে। গত মৌসুমে মায়াঙ্ক স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ সেভাবে পাননি। এর বাইরে রাজস্থান নিয়েছে ডোনভ্যান ফেরেরিয়াকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হান্ড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১১

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১২

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৩

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৪

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৫

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৬

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৭

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৮

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৯

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

২০
X