কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নুরুল হকের স্ত্রী মারিয়া নুরের আক্ষেপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত আট বছরে ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এতটা নৃশংস ও ন্যক্কারজনক এমন হামলা হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে তার ওপর অবশ্যই হামলা হয়েছে, সেটাও কম না। আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা হামলা করেছিল। কিন্তু বর্তমানে ফ্যাসিস্ট-মুক্ত দেশে প্রশাসনের এই সময়ে এসেও এ ধরনের হামলা হবে আমরা কল্পনাও করিনি।

রোববার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে স্বামীকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মারিয়া। এ সময় তিনি দেশবাসীর কাছে নুরের জন্য দোয়া চেয়েছেন।

নুরের স্ত্রী মারিয়া বলেন, আমার জীবনটা সম্পূর্ণ আলাদা। ২৯ আগস্ট ঘটনাটি যখন ঘটে, তখন আমি টিভিতে লাইভ দেখছিলাম। কখনো কল্পনাও করতে পারিনি, স্তব্ধ হয়ে গেছি, বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।

মারিয়া নুর বলেন, তার স্বাস্থ্যের খবর নিতে আজ হাসপাতালে এসেছি। আমাকে আবার মিডিয়ার সামনে আসতে হবে, এটা চাইনি। নুরের শারীরিক অবস্থা নিয়ে আমরা ৩৬ ঘণ্টা অবজারভেশন করব। তারপর একটা সিদ্ধান্ত জানাব।

তিনি বলেন, শারীরিকভাবে অনেকটা আঘাত করা হয়েছে তার ওপর। ব্রেন, নাক, চোয়ালে আঘাতগুলো পেয়েছেন তিনি। মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।

মারিয়া বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ৩৬ ঘণ্টা পরে তার অবস্থা সম্পর্কে বলা যাবে। জ্ঞান ফিরেছে তবে তার শারীরিক অবস্থা এখনো ভালো না। এর মানে নুর এখনো শঙ্কামুক্ত নয় ।

এ সময় নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি করেন মারিয়া নুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১১

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১২

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৩

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৪

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৫

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৬

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৭

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৮

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৯

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

২০
X