পাবনা প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই : এমএ আজিজ

পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় বিএনপির পক্ষে গণসংযোগ করেন এমএ আজিজ। ছবি : কালবেলা
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় বিএনপির পক্ষে গণসংযোগ করেন এমএ আজিজ। ছবি : কালবেলা

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ক্ষমতায় আসার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পাবনা-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাংবাদিক নেতা এমএ আজিজ।

শনিবার (৩১ আগস্ট) পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার সেলন্দা, ধূলাউড়ি, রাউতি, ভুলবাড়িয়া, আতাইকুলাসহ বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি সমর্থক নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এম আজিজ বলেন, বর্তমান বাংলাদেশে স্বৈরাচারের পতনের পর জামায়াতের ষড়যন্ত্রে দক্ষিণপন্থিদের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে। তারা ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করতে চায়। ধর্মের অপব্যাখ্যা দিয়ে স্বার্থসিদ্ধি করতে চায়। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা এ দেশের মানুষ কখনোই সফল হতে দেবে না।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইসলামি দলগুলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চব্বিশের অভ্যুত্থানকে দাঁড় করানোর অপচেষ্টা থামাতে ব্যর্থ হয়েছে। তাদের কোনো চেষ্টাও চোখে পড়ছে না। বিএনপির নিশ্চিত বিজয় জেনে নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র চলছে। পাবনা-১ আসনের মানুষ বিএনপির নেতৃত্বে সব ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত।

এর আগে এমএ আজিজ নিজ গ্রাম পাটগাড়ী থেকে সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা বের করে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X