কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর নির্বাচন নিয়ে ফখরুলের বার্তা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর নির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন।

রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের ফলপ্রসু আলোচনা হয়েছে। তবে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী বিএনপি নির্বাচনের বিষয়ে আশাবাদী।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক ঘটনা। এ ধরনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত বা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো একটি মহল এই ঘটনা ঘটিয়েছে।

লন্ডনে একটি দলের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে জামায়াতের করা অভিযোগের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেছেন—এটি তার এখতিয়ারের মধ্যেই পড়ে। তিনি যেকোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে আলোচনা করতেই পারেন। এটি একান্তই তার ব্যক্তিগত বিষয়, এখানে পক্ষপাতিত্বের কিছু নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X