মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : সংগৃহীত
জাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

রোববার (৩১ আগস্ট) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জল বলেন, আমরা দেখেছি গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর যে ন্যক্কারজনক হামলা করা হয়েছে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বিকার ভূমিকা পালন করতে দেখেছি। আমরা দেখেছি তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কোনো ধরনের তৎপরতা চালাচ্ছে না।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই যেই শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন, এই শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের। অন্যদিকে আমরা দেখেছি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত তো দূরে থাক এই অন্তর্বর্তী সরকারের পুলিশ, প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা অবিলম্বে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের দাবি জানাচ্ছি।

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যেভাবে নৃশংস হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে শাস্তি দেওয়া না হয় তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ স্বরূপ লং মার্চ টু চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X