কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর ঘটনায় ইসলামী আন্দোলনের বিবৃতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজবাড়ীতে মাজার ভেঙে মরদেহ পোড়ানোর ঘটনা ইসলাম সম্পর্কে অজ্ঞতাজনিত বর্বরতা বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

শনিবার (০৬ সেপ্টেম্বর) যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি বলেন, গতকাল রাজবাড়ীর গোয়ালন্দে মাজারকে কেন্দ্র করে যা হয়েছে তা পুরোটাই অজ্ঞতাজনিত বর্বরতা। এর সাথে ইসলাম, ইসলামি রাজনীতি ও ইসলামি চিন্তার কোনো সম্পর্ক নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরতার সাথে সম্পৃক্ত মূল পরিকল্পনাকারী ও দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা রহস্যজনক। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে বারবার সম্পৃক্ত করা হয়েছে। জনমনে যে বিষয়টি নিয়ে অস্থিরতা বিরাজ করছে তা স্থানীয় প্রশাসন জানত। কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তাদের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে। তাই স্থানীয় প্রশাসনের ভূমিকা তদন্ত করে দেখতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ইসলাম দাওয়াহ নির্ভর একটি ধর্ম। বিশেষ করে আমাদের এই অঞ্চলে ইসলাম বিস্তৃত হয়েছে প্রেম-ভালোবাসা, জ্ঞান ও সামাজিক উন্নয়নের মাধ্যমে। ভিন্নমতের সঙ্গে সহ-অবস্থান করেই ইসলাম এই অঞ্চলে বিস্তৃত হয়েছে। ভিন্নমতের সঙ্গে যুক্তি-তর্ক ও বোঝাপড়ার মধ্যদিয়েই এখানে ইসলাম জায়গা করে নিয়েছে। ফলে এ ধরনের আচরণ কোনোভাবেই সমর্থন করা যায় না।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাফেরের লাশের প্রতিও সম্মান দেখিয়েছেন। সেখানে মুসলমান বলে দাবিদার কারও লাশ কবর থেকে উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার মধ্যে যে বর্বরতা তা ইসলামের চিন্তাকাঠামোতে কল্পনাও করা যায় না। যারা ইসলামের মতো একটি মহান ধর্মের নাম করে এটা করেছেন তারা মেজাজে শরিয়াহ ও মাকাসিদে শরিয়াহ সম্পর্কে জানেন না। তারা ইসলামের দাওয়াতি নীতিমালা জানেন না। তারা শত্রুর সাথে ইসলামের আচার-রীতি সম্পর্কেও জানেন না। আবার যারা ইসলামের নাম করে মাজার বানিয়ে সেখানে ইসলাম অসমর্থিত কর্মকাণ্ড করেন তারাও ইসলামের মূল বার্তা সম্পর্কে জানেন না। ইসলাম সম্পর্কে অজ্ঞ দুটি উচ্ছৃঙ্খল দলের বাড়াবাড়ি ও উগ্রতা ঘটনাকে এতদূর পর্যন্ত নিয়েছে। বাংলাদেশের সামগ্রিক ইসলাম চর্চার চরিত্র, ধরন ও প্রকৃতির সাথে এর ন্যূনতম কোনো সম্পর্ক নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, বাংলাদেশ যেহেতু ধর্মপ্রাণ মানুষের দেশ তাই এখানে ধর্মীয় বিষয়াবলীতে সৃষ্ট সমস্যার সমাধান করার জন্য গ্রহণযোগ্য কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। এই সমস্যাটা যদি সামাজিক ও ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে সমাধান করা যেত তাহলে পরিস্থিতি এতদূর গড়ায় না। তাই প্রথমত এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে এবং ধর্মীয় বিষয়াবলীতে সৃষ্ট সমস্যার সমাধান করার জন্য গ্রহণযোগ্য কোনো ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১০

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১১

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৩

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৪

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৫

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৬

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৭

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৮

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

১৯

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

২০
X