রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

‘যাদের জনগণের প্রতি আস্থা নেই, তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত’ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনগণের প্রতি যাদের আস্থা নেই, তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের নেহালগঞ্জ ফেরিঘাট এর আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির পূর্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

এ সময় রহমাতুল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এমনকি এক যুগের বেশি সময় ধরে ভোটার হওয়া সত্ত্বেও নাগরিকদের বড় একটি অংশ ভোট দেওয়ার সুযোগ পায়নি ফ্যাসিবাদী শাসনের কারণে। সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নিজে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, ফ্যাসিবাদবিরোধী শক্তির পরিচয়ে পরিচিত কিছু রাজনৈতিক দল নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের হুমকি প্রদান করছে, যা প্রকারান্তরে ফ্যাসিবাদকেই মাথাচাড়া দিতে সহায়তার অংশ বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, যেসব রাজনৈতিক দল এসব কাজগুলো করছে, তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনেই এই ধরনের ভূমিকায় লিপ্ত হয়েছে। তাদের উচিত জনগণের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। কারণ, ব্যক্তি বা দলের স্বার্থের চাইতেও দেশ বড়, নিজেদের বিজয়ী হওয়ার চেয়েও দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ।

রহমাতুল্লাহ বলেন, যারা দেশের স্বার্থকে বড় করে দেখতে পারে না, তাদেরকে দেশপ্রেমিক রাজনৈতিক দল বলা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে একটি উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করার লক্ষ্যে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার মৃধা, সদর উপজেলা তাঁতী দলের সভাপতি এম এ কাশেম, ৭নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি এম এ কাশেম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিজাম শিকদার, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন সিকদার, বরিশাল নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ইশতী, ছাত্রদল নেতা আশিক মাহমুদ, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রেজা শরীফ, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম শাকিল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X