কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতিবাজদের স্বর্গরাজ্য এখন বাংলাদেশ : বিপিপি

বক্তব্য দেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব মো. আবদুল কাদের।
বক্তব্য দেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব মো. আবদুল কাদের।

বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব মো. আবদুল কাদের বলেছেন, এই ভোটারবিহীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। আজ বাংলাদেশে ডেঙ্গু মহামারিতে শত শত মানুষ মারা যাচ্ছে আর এই সরকারের ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী বলেন- ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের না। তাহলে দায়িত্ব কার? জনগণের? বাণিজ্যমন্ত্রী বলেন- সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাহলে পদত্যাগ কেন করেন না?

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভয়াবহ দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতিবাজদের স্বর্গরাজ্য এখন বাংলাদেশ। এভাবে একটি দেশ চলতে পারে না। সংকট উত্তোরণে জনসম্পৃক্ত আন্দোলনে এই সরকারকে বিদায় করে অবাধ-সুষ্ঠু নির্বাচনে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের গণফোরাম চত্বরে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণফোরাম (মন্টু) ও বিপিপির যৌথ উদ্যোগে গণমিছিলপূর্ব এক সমাবেশে এসব কথা বলেন আব্দুল কাদের।

বিপিপির মহাসচিব কাদের অবিলম্বে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানান।

এতে আরও বক্তব্য রাখেন- গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলু, ঢাকা জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান খোকন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজম রুপু, কামাল উদ্দিন সুমন, আনোয়ার ইব্রাহীম, বিপিপির সহসাংগঠনিক সম্পাদক মো. জসিম সরদার, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক মো. লিটন জোয়ার্দার প্রমুখ নেতৃবৃন্দ।

পরে গণমিছিল শুরু হয়ে শাপলা চত্বর হয়ে আরামবাগ-ফকিরাপুল মোড় ঘুরে পুনরায় গণফোরাম চত্বরে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X