কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মুষ্টিকয়েক লুটেরা ব্যতীত কেউ ভালো নেই : সুব্রত চৌধুরী

বক্তব্য রাখছেন গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। ছবি: কালবেলা
বক্তব্য রাখছেন গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। ছবি: কালবেলা

গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে মিথ্যাচার করা হচ্ছে। এই সরকারের পক্ষে ভুয়া লেখক দিয়ে প্রায় ৭০০ মিথ্যা নিবন্ধ লেখা হয়েছে। জনগণ যেখানে তিন বেলা খেতে হিমশিম খাচ্ছে, জীবনযাত্রা দুর্বিষহ হয়ে গেছে সেখানে মেগা প্রকল্পের নামে উন্নয়নের গল্প শোনাচ্ছে। অবৈধ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কঙ্কাল উন্নয়ন। মুষ্টিকয়েক লুটেরা সিন্ডিকেট ব্যতীত এ দেশে কেউ ভালো নেই।

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, গণবিপ্লবের মুখে পতনের আগেই এক মুহূর্ত বিলম্ব না করে এখনই পদত্যাগ করুন। নয়তো জনগণ আপনাদের পদত্যাগে বাধ্য করবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের গণফোরাম চত্বরে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণফোরাম (মন্টু) ও বিপিপির যৌথ উদ্যোগে গণমিছিলপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুব্রত চৌধুরী।

সমাবেশে বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) মহাসচিব মো. আবদুল কাদের বলেন, এই ভোটারবিহীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। আজ বাংলাদেশে ডেঙ্গু মহামারিতে শত শত মানুষ মারা যাচ্ছে আর এই সরকাররের ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের না। তাহলে দায়িত্ব কার? জনগণের? বাণিজ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাহলে পদত্যাগ কেন করেন না?

তিনি অবিলম্বে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়রানি বন্ধের আহ্বান জানান।

এতে আরও বক্তব্য রাখেন গণফোরামের একাংশের নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলু, ঢাকা জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান খোকন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজম রুপু, কামাল উদ্দিন সুমন, আনোয়ার ইব্রাহীম, বিপিপির সহসাংগঠনিক সম্পাদক মো. জসিম সরদার, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক মো. লিটন জোয়ার্দার প্রমুখ নেতারা।

পরে গণমিছিল শুরু হয়ে শাপলা চত্বর হয়ে আরামবাগ-ফকিরাপুল মোড় ঘুরে পুনরায় গণফোরাম চত্বরে এসে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X