কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে : আফাজ উদ্দিন

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবাকে সার্বজনীন করা হবে, যাতে ধনী-গরিব নির্বিশেষে প্রত্যেকে সমানভাবে উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে মুহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে গরিব ও অসহায় রোগীদের জন্য ২০টি হুইলচেয়ার প্রদান করা হয়।

হুইলচেয়ার বিতরণ কার্যক্রমকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে আফাজ উদ্দিন বলেন, বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করছে। সমাজের মানবিক দিকগুলোতে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের উদ্যোগ আমরা সবসময় নিয়ে আসছি।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখায় স্বাস্থ্যসেবার বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিশেষ করে উত্তরার এই কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় হাজারো মানুষকে চিকিৎসা দিয়েছে। আমরা এ হাসপাতালের সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে এর উন্নয়নে কাজ করার অঙ্গীকার করছি।

অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে আমরা রোগীদের আরও উন্নত ও মানসম্মত সেবা দিতে সক্ষম হবো।

এ সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওয়াদুদ, সার্জারি বিভাগের প্রধান ডা. মো. নাহিদ সিকদারসহ হাসপাতালের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উত্তরা-পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী, আওলাদ হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X