কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার উন্নয়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ : আনোয়ার

নবীনবরণ  অনুষ্ঠান। ছবি : কালবেলা
নবীনবরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপি শিক্ষার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার। তিনি বলেছেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে এনেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার সেটিকে পুনরুদ্ধারের চেষ্টা করছে।’

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পূর্ব-রাজাবাজারস্থ নাজনীন স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলতে চাই, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে, তারা শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এর উন্নয়নে ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার মান উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা রাখবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের প্রথম কাজ হলো লেখাপড়া করা। মাদককে ‘না’ বলতে হবে, বখাটে ও খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে। নিজেদের মধ্যে আত্মসমালোচনা ও আত্মবিচার গড়ে তুলতে হবে। সবসময় বাবা-মায়ের কথা, সমাজের কল্যাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুনামের কথা চিন্তা করবে। তাহলেই তোমরা কখনো খারাপ কাজে জড়াবে না।”

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, শিক্ষা ও খেলাধুলার বাইরে তোমাদের মনোযোগ দেওয়া উচিত নয়। যতক্ষণ পর্যন্ত শিক্ষা জীবন সম্পূর্ণ না হয়, ততক্ষণ অন্যদিকে মনোযোগী হওয়া ঠিক নয়। তোমাদের ভবিষ্যৎ কর্মজীবন ও সফলতা নির্ভর করছে আজকের শিক্ষার ওপর।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজসেবক সাইদা বানু লুবনা, মিরপুর জোনের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের ফকির।

নাজনীন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তোফায়েল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম শামীম আহমেদ।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X