কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩০ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না: নীরব

তেজগাঁও এলাকায় মশক নিধন কর্মসূচি। ছবি : কালবেলা
তেজগাঁও এলাকায় মশক নিধন কর্মসূচি। ছবি : কালবেলা

বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকায় মশক নিধন কর্মসূচিপূর্ব আলোচনায় তিনি এই মন্তব্য করেন। তেজগাঁও থানাধীন ২৫নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নীরব বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, দেশের সম্পদ বিদেশে পাচার করেছিল। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হলেও শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে।

তিনি বলেন, পতিত আওয়ামী লীগ যদি আবার ষড়যন্ত্র করে, নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে আবার তাদেরকে প্রতিহত করা হবে। সংকট উত্তোরণে বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন।

সাইফুল আলম নীরব বলেন, আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে, জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্যে দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে

নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই আহ্বায়ক বলেন, রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখতে হলে রাজপথে থাকতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। আমরা মানুষের ভালোবাসা নিয়ে, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে চাই।

২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- তেজগাঁও থানা বিএনপি নেতা ওয়াহিদ রেনু, রতন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X