কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের প্রেসিডেন্টকে এনে মুসলমানদের সঙ্গে গাদ্দারি করা হয়েছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে বাংলাদেশের রাষ্ট্রীয় মেহমান করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

তিনি বলেন, মুসলমানের প্রাণের স্পন্দন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননাকারী ম্যাখোঁ কোনোভাবেই বাংলাদেশে রাষ্ট্রীয় মেহমান হতে পারে না। কারণ তিনি নবী বিদ্বেষের জন্য মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাননি। এমনকি অনুতপ্তও হয়নি। এমন একজন চরম ইসলাম ও নবী বিদ্বেষীকে নিজেদের রাষ্ট্রীয় ক্ষমতা পাকাপোক্ত করতে মেহমান বানানোর মানেই হলো নিজেদেরও ইসলামবিদ্বেষী হিসেবে পরিচয় দেওয়া।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, মুসলিম উম্মাহর হৃদয় যখন ক্ষত ও ব্যথিত তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে বাংলাদেশের মতো ৯২ ভাগ মুসলমানের দেশে রাষ্ট্রীয় অতিথি করে মুসলমানের চিন্তা-চেতনার সাথে চরম তামাশা করেছে সরকার। ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের প্রাণের স্পন্দন হজরত মুহাম্মদ (সা.)-কে রাষ্ট্রীয়ভাবে অবমাননা করে বিশ্বের দু’শত কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত করেছে। এই ঘটনার জন্য মুসলিম উম্মাহর কাছে ম্যাখোঁ ক্ষমা প্রার্থনা করেনি।

মুসলিম উম্মাহর হৃদয়ের ক্ষত সৃষ্টি করে ম্যাখোঁকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মেহমান করে বর্তমান সরকার মসুলিম উম্মাহর সাথে গাদ্দারি করেছে। এই ঘটনায় আমরা বাংলাদেশের মুসলমানরা চরমভাবে ক্ষুব্ধ ও ব্যথিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X