কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির ৩ দিনের কর্মসূচি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ (১১ সেপ্টেম্বর) সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আগামী তিন দিন দেশের সব মহানগরে লিফলেট বিতরণ করা হবে। আগামীকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রিজভী বলেন, ডেঙ্গুতে মৃত্যু কমছে না। এডিস মশা বাহিত ডেঙ্গু রোগ সারা বছরব্যাপী আক্রান্ত করে বর্ষা ও শরৎ মৌসুমে এর প্রকোপ বৃদ্ধি পায়। সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। গণমাধ্যমের হিসাবানুযায়ী- গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজারেরও অধিক। বিশ্ব স্বাস্থ্যসংস্থার পর্যালোচনা বলছে, ৫৫ শতাংশ ডেঙ্গু রোগী হাসপাতালে পৌঁছার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুবরণ করছে। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। আরও কিছুদিন এই রোগের বিস্তার হতে পারে বলে স্বাস্থ্যবিদরা মনে করছেন। আক্রান্ত হওয়ার সংখ্যা না কমলে মৃত্যুর সংখ্যাও কমবে না।

তিনি বলেন, বারবার এই ভয়াবহ রোগের পুনরাবৃত্তি হওয়া সত্ত্বেও সরকারের আগাম কোনো সতর্কতা বা পূর্বাভাস দেওয়া ও প্রতিরোধের কোনো চেষ্টা করা হয়নি। এই প্রাণবিনাশী রোগ প্রতিরোধে সরকারের আগাম প্রস্তুতি থাকলে বর্তমানে মহামারি পরিস্থিতির উদ্ভব হতো না। দেশে ফ্যাসিস্ট সরকার জনগণের প্রাণের তোয়াক্কা করে না। নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করার জন্যই বরং জনতার লাশের সারি বিস্তৃত করে। এ বছর বিস্ময়কর ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অথচ ওই রোগ প্রতিরোধে সরকারের কোনো উদ্যোগ নেই। এই রোগ নির্ণয়ে নিম্নমানের কিট ও চিকিৎসা সরঞ্জামাদির কারণে রোগীদের বেহাল দশা। প্রতিদিনই এত রোগী বাড়ছে, হাসপাতালে ঠাঁই হচ্ছে না। এই ফ্যাসিস্ট সরকারের মানবদরদি সত্তার অভাবের কারণেই জনগণের জীবন আজ সবচেয়ে ঝুঁকির মধ্যে। এই শোচনীয় অবস্থার জন্য অবৈধ শাসকগোষ্ঠী ও তাদের সাঙ্গ-পাঙ্গরাই দায়ী।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. আব্দুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদকা ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা মহানগর দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X