কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন পেছাতে নতুন নতুন দাবি বোকার স্বর্গে বাস : দুদু

জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

নতুন নতুন দাবি সামনে এনে যারা নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছেন, তারা মূলত বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ‘মহল বিশেষ মনে করছে, নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য তারা মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি তোলে নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে। কিন্তু যারা এসব করছে, তারা বোকার স্বর্গে বাস করছে।’

তিনি বলেন, বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট এবং সরকার গঠন করতে হবে। নির্বাচন ছাড়া এই দেশে ক্ষমতার পালাবদলের আর কোনো গ্রহণযোগ্য পথ নেই।

দুদু আরও বলেন, আমরা মনে করি— আগামীর দিন জাতীয়তাবাদের দিন। জাতীয়তাবাদ ছাড়া এই দেশের জন্য কোনো বিকল্প নেই। এদেশের মানুষ ১৬ বছর ধরে সংগ্রাম করে এসেছে তাদের অধিকার আদায়ে। সেই অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন। কেউ যদি ভিন্নমত পোষণ করে, তাহলে আসুন দেখা যাক নির্বাচনে কে কতটা জনপ্রিয়।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে। একটি ভালো নির্বাচনের জন্য আমরা সরকারের পাশে ছিলাম। এখন আমরা সরকারের কাছে আশা করি, স্বল্প সময়ের মধ্যে যা যা প্রয়োজন তা সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ মনে করে, জনগণের উপরে কোনো কিছু নির্বাচন ছাড়াই চাপিয়ে দেওয়া যাবে, তাহলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দখল করবে, এগুলো শেখ হাসিনার মতো মানুষের কল্পনা। বাংলাদেশিরা বীরের জাতি। তারা কখনো কারো কাছে মাথা নত করেনি। এই জাতিকে কেউ পদানত করতে পারবে না।

তিনি আরও বলেন, কিছু কালো শক্তি বিদেশে বসে বাংলাদেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তারা গণতন্ত্রকে আবার বিপন্ন করতে বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপরতা চালাতে পারে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামসহ লেখক ফোরামের অন্যান্য নেতারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X