কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১১:৪০ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সবচেয়ে বড় বিচারক জনগণ, আ.লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, তবে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইন সিদ্ধান্ত নেবে। অন্যায়কারীর বিচার হতে হবে, সেটি ব্যক্তি বা দল হোক।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমি ১৭ বছর ধরে প্রবাসে আছি। তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের সময় আমার ওপর যে শারীরিক নির্যাতন হয়েছিল, তার পরে চিকিৎসার জন্য এ দেশে আসি। আমি এখানে আসার সময় ছোট ভাইকে রেখে এসেছিলাম। আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। যে ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যে ঘরে আমার বাবার স্মৃতি ছিল, যে ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যে ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল সে ঘর রেখে এসেছিলাম।

‘সেই স্মৃতিগুলোকে ভেঙে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। যে সুস্থ মাকে রেখে এসেছিলাম, সে মা এখন সুস্থ নেই।’

তিনি বলেন, আমার পরিবারের যে কাহিনি আপনাদের সামনে তুলে ধরলাম—এটিকে আপনারা কাহিনি বা সংগ্রাম যেটাই বলুন না কেন, এটি শুধু আমার বা আমার পরিবারের কাহিনি না। এ রকম কাহিনি বাংলাদেশের শত (১০০) না, হাজার হাজার পরিবারের। এসব অন্যায়, হত্যা ও নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধ নয়, এটা ন্যায় ও আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হয়।

তারেক রহমান বলেন, দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইন সিদ্ধান্ত নেবে। সোজা কথায় অন্যায়কারীর বিচার হতে হবে। তো সেটি ব্যক্তি হোক, সেটি দলই হোক।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি এবং বিভিন্ন সময় বলিও আমরা বিএনপি যারা করি, আমাদের রাজনৈতিক সব ক্ষমতার উৎস জনগণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই—যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ তাদের সমর্থন করতে পারে বলে আমি মনে করি না।

তিনি আরও বলেন, জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি সেহেতু জনগণের সিদ্ধান্তের ওপর আমরা আস্থা রাখতে চাই। সবচেয়ে বড় বিচারক জনগণ।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১০

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১১

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১২

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৩

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৪

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৫

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৬

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৭

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৮

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৯

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

২০
X