কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন পেছানোর চেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী : নীরব

সোমবার পশ্চিম রাজাবাজারে লিফলেট বিতরণ করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি : সংগৃহীত
সোমবার পশ্চিম রাজাবাজারে লিফলেট বিতরণ করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি : সংগৃহীত

আগামী ফ্রেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে অভিযোগ করে একে গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

সোমবার (০৬ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগর থানার উদ্যোগে পূর্ব ও পশ্চিম রাজাবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে তিনি এই মন্তব্য করেন।

নীরব বলেন, কিছু রাজনৈতিক মহল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। দু-একটি দল ও একটি ইসলামিক দল পিআরের নামে এবং নানা অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এই প্রচেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী।

তিনি বলেন, বাংলাদেশে এমন একটি সরকার ছিল, যারা টানা ১৫ বছর ধরে তথাকথিত নির্বাচনের নামে প্রহসনের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় ছিল। পতিত সেই আওয়ামী সরকারই ছিল দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তি।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাইফুল আলম নীরব বলেন, আসুন- আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি, স্বাধীনতাকে রক্ষা করি এবং পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করি।

তিনি দাবি করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করলে দেশে সব শ্রেণি-পেশার মানুষ সুখে-শান্তিতে বসবাস করবে।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ১নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, শেরেবাংলা নগর থানা বিএনপি নেতা মো. সালামত খান সজীব, বিএনপি নেতা ওমর ফারুক রাশেদ, আতিকুর রহমান অপু, ছাত্রদল তেজগাঁও কলেজ শাখার আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ, ইয়াছিন আহমেদ দিপুসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে'

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১০

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১১

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১২

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৩

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৪

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৫

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৬

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৭

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১৮

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১৯

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

২০
X